সালাত

৪/২৯. অধ্যায়ঃ

দুবার সালাত আদায় করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «صَلُّوْا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ صَلُّوا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ» . قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ» . كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ)

। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মাগরিবের ফার্‌য সালাতের পূর্বে তোমরা দুই রাক্‌’আত নাফ্‌ল সালাত আদায় কর। মাগরিবের ফার্‌য সালাতের পূর্বে তোমরা দুই রাক্‌’আত নাফ্‌ল সালাত আদায় কর। তৃতীয়বার তিনি বলেছেন, “যিনি ইচ্ছা করেন” (তিনি তা পড়বেন)। বর্ণনাকারী বলেন : তৃতীয়বার তিনি এ কথাটি এ আশংকায় বললেন যাতে মানুষ একে সুন্নাত না করে ফেলে। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারীর ১১৮৩, আবূ দাঊদ ১২৮১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18