সালাত

৪/২৯. অধ্যায়ঃ

দুবার সালাত আদায় করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللّهِ ﷺ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِه وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ فِي بَيْتِه قَالَ: وَحَدَّثَتْنِىْ حَفْصَةُ: أَنَّ رَسُولَ اللّهِ ﷺ كَانَ يُصَلِّىْ رَكْعَتَيْنِ خَفِيْفَتَيْنِ حِينَ يَطْلُعُ الْفَجْرُ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে যুহরের ফার্‌যের পূর্বে দুই রাক্‌’আত ও মাগরিবের ফার্‌যের পরে দুই রাক্‌’আত সালাত তাঁর বাড়িতে এবং ‘ইশার সালাতের ফার্‌যের পর দুই রাক্‌’আত সালাত তাঁর বাড়িতে আদায় করেছি। ইবনু উমর আরো বলেছেন, হাফসাহ (রাঃ) (ইবনু উমারের বোন) আমার নিকট বলেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হালকা দুই রাক্‌’আত সালাত ফাজ্‌রের সালাতের সময় আরম্ভ হবার সঙ্গে সঙ্গে আদায় করতেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৬১৮, ১১৮১, মুসলিম ৭২৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18