সালাত

৪/২৯. অধ্যায়ঃ

দুবার সালাত আদায় করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أُمِّ حَبِيْبَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ صَلّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَه بَيْتٌ فِي الْجَنَّةِ: أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ». رَوَاهُ التِّرْمِذِيُّوَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّىْ لِلّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيْضَةٍ إِلَّا بَنَى اللّهُ لَه بَيْتًا فِي الْجَنَّةِ أَوْ إِلَّا بُنِيَ لَه بَيْتٌ فِي الْجَنَّةِ

বর্ণনাকারী উম্মু হাবীবাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন : যে লোক দিন রাতে বারো রাক্‌’আত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। (সে বারো রাক্‌’আত সালাত হলো) চার রাক্‌’আত যুহরের ফার্‌যের পূর্বে আর দুই রাক্‌’আত যুহরের (ফার্‌যের) পরে, দুই রাক্‌’আত মাগরিবের (ফার্‌য সালাতের) পরে। দুই রাক্‌’আত ‘ইশার ফার্‌য সালাতের পরে। আর দুই রাক্‌’আত ফাজ্‌রের (ফার্‌য সালাতের) পূর্বে। (তিরমিযী)মুসলিমের এক বর্ণনায় শব্দ হলো উম্মু হাবীবাহ্‌ বলেছেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, যে মুসলিম প্রতিদিন আল্লাহ তা’আলার ফার্‌য সালাত ব্যতীত বারো রাক্‌’আত সুন্নাত সালাত আদায় করবে। আল্লাহ তা’আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। অথবা বলেছেনে, জান্নাতে তার জন্য একটি ঘর বানান হবে। [১]

[১] সহীহ : আত্ তিরমিযী ৪১৫, মুসলিম ৭২৮, নাসায়ী ১৮০৬, ইবনু মাজাহ্ ১১৪১, সহীহ আল জামি‘ ৬৩৬২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18