সালাত

৪/২৭. অধ্যায়ঃ

ইমামের দায়িত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَا تُبَادِرُوا الْإِمَامَ إِذَا كَبَّرَ فَكَبِّرُوْا وَإِذا قَالَ: ﴿وَلَا الضَّالّيْنَ﴾. فَقُولُوا: امِينَ وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا قَالَ: سَمِعَ اللّهُ لِمَنْ حَمِدَه فَقُولُوا: اللّهُمَّ رَبَّنَا لَك الْحَمْدُ» إِلَّا أَنَّ الْبُخَارِيَّ لَمْ يَذْكُرْ: «وَإِذَا قَالَ: ﴿وَلَا الضَّالّيْنَ﴾». (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ইমামের পূর্বে কোন ‘আমাল করো না। ইমাম তাকবির দিলে তোমরাও তাকবির দিবে। ইমাম যখন বলবেন ‘ওয়ালায যোল্লীন’, তোমরা বলবে ‘আমীন’। ইমাম রুকু করলে তোমরাও রুকু করবে। ইমাম যখন বলবে ‘সামি আল্ল-হু লিমান হামিদাহ্‌’, তোমরা বলবে ‘আল্লা- হুম্মা রব্বানা- লাকাল হাম্‌দু।“ বুখারী, মুসলিম; তবে ইমাম বুখারী “ওয়াইযা-ক্বা-লা ওয়ালায্‌ যোল্লীন” উল্লেখ করেননি। (মুত্তাফাকুন ‘আলাইহি) [১]

[১] সহীহ : বুখারী ৭৩৪, মুসলিম ৪১৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18