সালাত

৪/২৭. অধ্যায়ঃ

ইমামের দায়িত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ قَالَ: صَلّى بِنَا رَسُولُ اللّهِ ﷺ ذَاتَ يَوْمٍ فَلَمَّا قَضى صَلَاتَه أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِه فَقَالَ: «أَيُّهَا النَّاسُ إِنِّي إِمَامُكُمْ فَلَا تَسْبِقُونِىْ بِالرُّكُوعِ وَلَا بِالسُّجُودِ وَلَا بِالْقِيَامِ وَلَا بِالِانْصِرَافِ: فَإِنِّىْ أَرَاكُمْ أَمَامِىْ وَمِنْ خَلْفِىْ». رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আনাস (রাঃ)

একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সালাত আদায় করালেন। সালাত শেষে তিনি (ﷺ) আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং বললেন, হে লোক সকল! আমি তোমাদের ইমাম। তাই তোমরা রুকু করার সময়, সিজদা করার সময়, দাঁড়াবার সময়, সালাম ফিরাবার সময় আমার আগে যাবে না, আমি নিশ্চয়ই তোমাদেরকে আমার সম্মুখ দিয়ে পেছন দিক দিয়ে দেখে থাকি। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৪২৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18