সালাত

৪/২৪. অধ্যায়ঃ

সালাতের কাতার সোজা করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يَقُولُ عَنْ يَمِيْنِه: «اعْتَدِلُوا سَوُّوا صُفُوفَكُمْ» . وَعَنْ يَسَارِه : «اعْتَدِلُوا سَوُّوا صُفُوفَكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

বর্ণনাকারী আনাস (রাঃ)

(সালাত শুরু করার পূর্বে) রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে তাঁর ডানপাশে ফিরে বলতেন, ‘ঠিক হয়ে দাঁড়াও, কাতারগুলোকে সোজা করো’। তারপর তাঁর বামপাশে ফিরেও বলতেন, ঠিক হয়ে দাঁড়াও, কাতারগুলোকে সোজা করো। (আবূ দাঊদ) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৬৭০, ইবনু হিব্বান ২১৬৮। কারণ এর সানাদে বর্ণনাকারী মুস্‘আব বিন সাবিত কে ইমাম আহমাদ, ইবনু মা‘ঈন, আবূ হাতিম, নাসায়ী প্রমুখ মুহাদ্দিসগণ দুর্বল বলেছেন। আর মুহাম্মাদ বিন মুসলিম মাজহূল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18