সালাত
৪/২৪. অধ্যায়ঃ
সালাতের কাতার সোজা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُسَوِّي صُفُوفَنَا إِذَا قُمْنَا إِلَى الصَّلَاةِ فَإِذَا اسَتْوَيْنَا كَبَّرَ. رَوَاهُ أَبُو دَاوُد
বর্ণনাকারী নু‘মান ইবনু বাশীর (রাঃ)
আমরা সালাতে দাঁড়ালে রাসূলুল্লাহ (ﷺ) (প্রথমে মুখে অথবা হাতে ইশারা করে) কাতারগুলোকে ঠিক করে দিতেন। যখন আমরা ঠিক হয়ে দাঁড়াতাম তিনি তাকবির তাহরীমা বলতেন। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৬৬৫।