ঈমান (বিশ্বাস)

১/৩. অধ্যায়ঃ

তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتّى يُؤْمِنَ بِأَرْبَعٍ يَشْهَدُ أَنْ لَّا إِلهَ اِلَّا اللّهُ وَأَنِّي رَسُولُ اللهِ بَعَثَنِي بِالْحَقِّ وَيُؤْمِنُ بِالْمَوْتِ وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ وَيُؤْمِنُ بِالْقَدَرِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وابن مَاجَةَ

বর্ণনাকারী আলী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন বান্দা মু‘মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এ চারটি বিষয়ের উপর ঈমান না আনে:(১) সে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বুদ নেই।(২) নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে দীনে হাক্ব সহকারে পাঠিয়েছেন, (৩) মৃত্যু ও মৃত্যুর পরে হাশরের মাঠে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখবে।(৪) তাক্বদীরের উপর বিশ্বাস রাখবে। [১]

[১] সহীহ : তিরমিযী ২০৭১, ইবনু মাজাহ্ ৭৮, তবে তাতে وَيُؤْمِنُ بِالْقَدَرِ অংশটুকু নেই, সহীহুল জামি‘ ৭৫৮৪। হাদীসের শব্দগুলো তিরমিযীর। হাদীসের সানাদটি সহীহ। ইমাম হাকিম (রহঃ) হাদীসটিকে বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন আর এটিকে ইমাম যাহাবী (রহঃ) সমর্থন করেছেন। ইবনু মাজাহ্তে হাদীসটি وَيُؤْمِنُ بِالْقَدَرِ অংশটুকু ব্যতীত রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18