ঈমান (বিশ্বাস)

১/৩. অধ্যায়ঃ

তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ اَبِي مُوْسى قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَثَلُ الْقَلْبِ كَرِيشَةٍ بَارِصٍ فَلَاةٍٍ يُقَلِّبُهَا الرِّيَاحُ ظَهْرًا لِّبَطْنٍ. رَوَاهُ أَحْمَدُ

বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর হাতে (মানুষের) ‘ক্বলব’ বা মন, যেমন কোন তৃণশূণ্য মাঠে একটি পালক, যাকে বাতাসের গতি বুকে-পিঠে (এদিক-সেদিক) ঘুরিয়ে থাকে। [১] (আহমাদ ২৭৮৫৯)

[১] সহীহ : আহমাদ ১৮৮৩০, ইবনু মাজাহ্ ৮৫, সহীহুল জামি‘ ২৩৬৫, শারহুস্ সুন্নাহ ১৪। ইমাম আহমাদ তাঁর মুসনাদে ৪/৪০৮ ও ৪১৯ নং এ ভিন্ন শব্দে দু’টি সহীহ সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। আর এ শব্দে হাদীসটি আল বাগাবী প্রণেতা ‘শারহুস সুন্নাহ’ গ্রন্থের ১৪ নং পৃষ্ঠায় বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18