ঈমান

১/৬৮. অধ্যায়ঃ

সকল লোকদের জন্য আমাদের নবী মুহাম্মাদ (ﷺ)-এর রিসালাতের প্রতি ঈমান আনার আবশ্যকতা এবং ইসলামের মাধ্যমে অন্য সব ধর্ম রহিতকরণ।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلاَّ أُعْطِيَ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُهُ وَحْيًا أَوْحَاهُ اللهُ إِلَيَّ، فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)

নবী (ﷺ) বলেছেন, প্রত্যেক নবীকে তাঁর যুগের চাহিদা মুতাবিক কিছু মুজিযা দান করা হয়েছে, যা দেখে লোকেরা তাঁর প্রতি ঈমান এনেছে। আমাকে যে মুজিযা দেয়া হয়েছে তা হচ্ছে, ওয়াহী- যা আল্লাহ্ তা‘আলা আমার প্রতি অবতীর্ণ করেছেন। সুতরাং আমি আশা করি, ক্বিয়ামাতের দিন তাদের অনুসারীদের তুলনায় আমার অনুসারীদের সংখ্যা অনেক অধিক হবে।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৬': আল-কুরআনের ফাযীলাতসমূহ, অধ্যায় ১, হাঃ ৪৯৮১; মুসলিম, পৰ্ব ১: ঈমান, অধ্যায় ৭০, হাঃ ১৫২

হাদিস নং
৯৩
অধ্যায়
ঈমান
অধ্যায়
সকল লোকদের জন্য আমাদের নবী মুহাম্মাদ (ﷺ)-এর রিসালাতের প্রতি ঈমান আনার আবশ্যকতা এবং ইসলামের মাধ্যমে অন্য সব ধর্ম রহিতকরণ।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18