নিকাহ (বিবাহ)

১৬/১২. অধ্যায়ঃ

মাহর- ৫০০ দিরহাম নির্ধারণ করা মুস্তাহাব যে অন্যের ক্ষতি করতে চায় না। এটা কুরআন শিক্ষা, লোহার আংটি ইত্যাদি অল্প মূল্যের ও বেশি মূল্যের হওয়া জায়িজ।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَنَسٍ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَأَى عَلَى عَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍ [ص: 95] أَثَرَ صُفْرَةٍ قَالَ: مَا هذَا قَالَ: إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، قَالَ: بَارَكَ اللهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (ﷺ) ‘আবদুর রহমান ইব্‌নু ‘আওফ (রাঃ)-এর দেহে সুফ্‌রার চিহ্ন দেখতে পেয়ে বললেন, এ কী? ‘আবদুর রহমান (রাঃ) বললেন, আমি একজন মহিলাকে একটি খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে বিয়ে করেছি। নবী (ﷺ) বললেন, আল্লাহ্ তা‘আলা তোমার এ শাদীতে বরকত দান করুন। তুমি একটি ছাগলের দ্বারা হলেও ওয়ালীমার ব্যবস্থা কর।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৭: বিবাহ, অধ্যায় ৫৬, হাঃ ৫১৫৫; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ১৩, হাঃ ১৪২৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18