নিকাহ (বিবাহ)

১৬/৮. অধ্যায়ঃ

নিকাহর ক্ষেত্রে সায়েবা (বিবাহিতা মহিলা)-র সম্মতি হচ্ছে কথা বলা আর কুমারীর সম্মতি হচ্ছে চুপ থাকা।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ قَالُوا: يَا رَسُولَ اللهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ: أَنْ تَسْكُتَ

বর্ণনাকারী আবূ সালামাহ (রাঃ)

নবী (ﷺ) বলেছেন, কোন বিধবা নারীকে তার সম্মতি ব্যতীত শাদী দেয়া যাবে না এবং কুমারী মহিলাকে তার অনুমতি ব্যতীত শাদী দিতে পারবে না। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহ্‌র রাসূল! কেমন করে তার অনুমতি নেব। তিনি বললেন, তার চুপ করে থাকাটাই তার অনুমতি।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৭: বিবাহ, অধ্যায় ৪১, হাঃ ৫১৩৬; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ৯, হাঃ ১৪১৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18