হজ্জ

১৫/৯৩. অধ্যায়ঃ

উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي حُمَيْدٍ، قَالَ: أَقْبَلْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ، حَتَّى إِذَا أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ، قَالَ: هذِهِ طَابَةُ وَهذَا أُحُدٌ، جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ

বর্ণনাকারী আবূ হুমাইদ (রাঃ)

আমরা নবী (ﷺ)-এর সঙ্গে তাবূক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মাদীনাহ্‌র নিকটবর্তী হলে তিনি বললেন, এই মাদীনাহ্‌র অপর নাম ত্বাবা (পবিত্র) এবং এই উহূদ পাহাড় আমাদের ভালবাসে আর আমরাও তাকে ভালবাসি।

সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৮১, হাঃ ৪৪২২; মুসলিম, পৰ্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৯৩, হাঃ ১৩৯২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18