হজ্জ
১৫/৮৪. অধ্যায়ঃ
ইহরাম অবস্থায় ছাড়া মক্কায় প্রবেশ বৈধ।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ، فَقَالَ: إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ، فَقَالَ: اقْتُلُوهُ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
মাক্কাহ্ বিজয়ের বছর আল্লাহর রাসূল (ﷺ) লৌহ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় (মাক্কাহ) প্রবেশ করেছিলেন। আল্লাহর রাসূল (ﷺ) শিরস্ত্রাণটি মাথা হতে খোলার পর এক ব্যক্তি এসে তাঁকে বললেন, ইব্নু খাতাল কাবার গিলাফ ধরে আছে। তিনি বললেনঃ তাকে তোমরা হত্যা কর।
সহীহুল বুখারী, পৰ্ব ২৮ : ইহরাম অবস্থায় শিকার এবং অনুরূপ কিছুর বদলা, অধ্যায় ১৮, হাঃ ১৮৪৬; মুসলিম, পৰ্ব ১৫: হাজ্জ, অধ্যায় ৮৪, হাঃ ১৩৫৭