হজ্জ
১৫/৭৮. অধ্যায়ঃ
কোন মুশরিক হজ্জ করবে না ও উলঙ্গ অবস্থায় কেউ বাইতুল্লাহ তাওয়াফ করবে না এবং হজ্জে আকবার দিনের বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رضي الله عنه، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَن أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رضي الله عنه، بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ، فِي رَهْطٍ، يُؤَذِّنُ فِي النَّاسِ: أَلاَ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
তিনি বলেন, বিদায় হাজ্জের পূর্বে যে হজ্জে আল্লাহর রাসূল (ﷺ) আবূ বকর (রাঃ)-কে আমীর নিযুক্ত করেন, সে হজ্জে কুরবানীর দিন [আবূ বকর (রাঃ)] আমাকে একদল লোকের সঙ্গে পাঠালেন, যারা লোকদের কাছে ঘোষণা করবে যে, এ বছরের পর হতে কোন মুশরিক হজ্জ করবে না এবং উলঙ্গ হয়ে বায়তুল্লাহর তাওয়াফ করবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৬৭, হাঃ ১৬২২; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৭৭, হাঃ ১৩৪৭