হজ্জ
১৫/৭৪. অধ্যায়ঃ
মুহরিম (যাদের সাথে বিবাহ নিষিদ্ধ) ব্যক্তির সাথে মহিলাদের হজ্জের জন্য বা অন্য কারণে সফর করা।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ لَيْسَ مَعَهَا حُرْمَةٌ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যে মহিলা আল্লাহ্ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, তার পক্ষে কোন মাহ্রাম পুরুষকে সাথে না নিয়ে একদিন ও এক রাত্রির পথ সফর করা জায়িয নয়।
সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত কসর করা, অধ্যায় ৪, হাঃ ১০৮৮; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৭৪, হাঃ ১৩৩৯