হজ্জ

১৫/৫৫. অধ্যায়ঃ

চুল ছাঁটার উপর মাথা মুণ্ডন করাকে প্রাধান্য দেয়া এবং চুল ছাঁটার বৈধতা প্রসঙ্গে।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا: وَلِلْمُقَصِّرِينَ قَالَ: اللهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا: وَلِلْمُقَصِّرِينَ قَالَهَا ثَلاَثًا قَالَ: وَلِلْمُقَصِّرِينَ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

একদিন আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের ক্ষমা করুন। সাহাবীগণ বললেন, যারা মাথার চুল ছোট করেছে তাদের প্রতিও। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদেরকে ক্ষমা প্রদর্শন করুন। সাহাবীগণ বললেন, যারা চুল ছোট করেছে তাদের প্রতিও। রাসূলুল্লাহ্ (ﷺ) কথাটি তিনবার বললেন।অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ যারা চুল ছোট করেছে তাদের প্রতিও।

সহীহুল বুখারী, পূর্ব ২৫ ; হাজ্জ, অধ্যায় ১২৭, হাঃ ১৭২৮; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৫৫, হাঃ ১৩০২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18