হজ্জ

১৫/৪২. অধ্যায়ঃ

উট বা অন্যান্য যানবাহনে আরোহণ করে তাওয়াফ করা এবং আরোহণকারীর জন্য লাঠি বা অন্য কিছুর মাধ্যমে কালো পাথর স্পর্শ করা বৈধ।

আল লু'লু ওয়াল মারজান

حديث أُمِّ سَلَمَةَ، قَالَتْ: شَكَوْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنِّي أَشْتَكِي؛ قَالَ: طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ فَطُفْتُ، وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ

বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)

আমি আল্লাহর রাসূল (ﷺ) এর নিকট (বিদায় হজ্জে) আমার অসুস্থতার কথা জানালে তিনি বললেনঃ সওয়ার হয়ে লোকদের হতে দূরে থেকে তওয়াফ কর। আমি তওয়াফ করলাম। আর আল্লাহর রাসূল (ﷺ) বাইতুল্লাহর পাশে (الطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ) তিলাওয়াত করে সালাত আদায় করছিলেন।

সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ৭৮, হাঃ ৪৬৪; মুসলিম, পৰ্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৪২, হাঃ ১২৭৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18