ঈমান
১/৫৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলা কারো অন্তরের ঐ কথা ও মনস্কামনাকে এড়িয়ে যান যা কার্যে পরিণত বা উচ্চারণ করা না হয়।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللهَ تَجاوَزَ عَنْ أُمَّتي ما حَدَّثَتْ بِهِ أَنْفُسُها ما لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)
আল্লাহ আমার উম্মতের অন্তরে জাগ্রত ধারণাসমূহ ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না সে তা কার্যে পরিণত করে বা ব্যক্ত করে।
সহীহুল বুখারী, পর্ব ৬৮ ; ত্বলাক (বিবাহ বিচ্ছেদ), অধ্যায় ১১, হাঃ ৫২৬৯; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৫৬, হাঃ ১২৭