হজ্জ

১৫/৩৪. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর ইহরাম বাঁধা এবং তাঁর কুরবানি।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: قَدِمَ عَلِيٌّ رضي الله عنه، عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنَ الْيَمَنِ، فَقَالَ: بِمَا أَهْلَلْتَ قَالَ: بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لَوْلاَ أَنَّ مَعِي الْهدْيَ لأَحْلَلْتُ

বর্ণনাকারী আনাস ইব্‌নু মালিক (রাঃ)

তিনি বলেন, ‘আলী (রাঃ) ইয়ামান হতে এসে নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হলে তিনি প্রশ্ন করলেনঃ তুমি কী প্রকার ইহ্‌রাম বেঁধেছ? ‘আলী (রাঃ) বললেন, নবী (ﷺ)-এর অনুরূপ। আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ আমার সঙ্গে কুরবানীর পশু না থাকলে আমি হালাল হয়ে যেতাম।

সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৩২, হাঃ ১৫৫৮; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৩৪, হাঃ ১৩৩২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18