হজ্জ
১৫/২৪. অধ্যায়ঃ
হজ্জ তামাত্তুকারীর উপর কুরবানি করা অপরিহার্য এবং এটা না করতে পারলে হজ্জ পালন করা অবস্থায় তিন দিন এবং বাড়িতে ফিরার পর সাত দিন সাওম পালন করতে হবে।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَائِشَةَ عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَمَتُّعِهِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، فَتَمَتَّعَ النَّاسُ مَعَهُ، بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُمَرَ السَّابِقِ (رقم 768)
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) হজ্জের সাথে ‘উমরাহ পালন করেন এবং তাঁর সঙ্গে সাহাবীগণও তামাত্তু’ করেন, যেমনি ইব্ন ‘উমার (রাঃ) সূত্রে পূর্বে বর্ণিত হয়েছে (হাদীসঃ ৭৬৮)।
সহীহুল বুখারী, পর্ব ২৫ : হাজ্জ্ব, অধ্যায় ১০৪, হাঃ ১৬৯২; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ্ব, অধ্যায় ২৪, হাঃ ১২২৭, ১২২৮