হজ্জ
১৫/১৭. অধ্যায়ঃ
ইহরামের প্রকারভেদ, আর তা হজ্জে ইফরাদ এবং তামাত্তু এবং কিরান এবং হজ্জ ও উমরাহকে যুক্ত করা বৈধ এবং হজ্জ কারেন আদায়কারী কখন তার ইহরাম থেকে হালাল হবে।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَبْدِ الرَّحْمنِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يُرْدِفَ عَائِشَةَ وَيُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ
বর্ণনাকারী ‘আবদুর রহমান ইব্নু আবূ বাক্র (রাঃ)
নবী (ﷺ) তাঁকে তাঁর সওয়ারীর পিঠে ‘আয়িশাহ্ (রাঃ)-কে বসিয়ে তান‘ঈম হতে ‘উমরাহ করানোর নির্দেশ দেন।
সহীহুল বুখারী, পর্ব ২৬ : উমরাহ, অধ্যায় ৬, হাঃ ১৭৮৪; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ১৭, হাঃ ১২১২