হজ্জ

১৫/১০. অধ্যায়ঃ

মুহরিম ব্যক্তির মাথা মুণ্ডন করা বৈধ। এর (চুলের) মাধ্যমে যদি কষ্ট পায় এবং তার মাথা মুণ্ডনের কারণে ফিদিয়া দেয়া অপরিহার্য এবং ফিদিয়া আদায়ের পরিমাণের বর্ণনা।

আল লু'লু ওয়াল মারজান

حديث كَعْبِ بْنِ عُجْرَةَ رضي الله عنه، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: لَعَلَّكَ آذاكَ هَوَامُّكَ قَالَ: نَعَمْ يَا رَسُولَ اللهِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: احْلِقْ رَأْسَكَ، وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، أَوِ انْسُكْ بِشَاةٍ

বর্ণনাকারী কা‘ব ইব্‌নু ‘উজরাহ (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) বলেন, বোধ হয় তোমার এই পোকাগুলো (উকুন) তোমাকে খুব তাকলীফ দিচ্ছে? তিনি বললেন, হাঁ, ইয়া আল্লাহর রাসূল! এরপর আল্লাহর রাসূল (ﷺ) বললেন, তুমি মাথা মুণ্ডন করে ফেল এবং তিন দিন সিয়াম পালন কর অথবা ছয়জন মিসকীনকে আহার করাও কিংবা একটা বকরী কুরবানী কর।

সহীহুল বুখারী, পৰ্ব ২৭ : পথে আটকা পড়া ও ইহরাম অবস্থায় শিকারকারীর বিধান, অধ্যায় ৫, হাঃ ১৮১৪; মুসলিম, পর্ব ১৫: হাজ্জ, অধ্যায় ১০, হাঃ ১২০১

হাদিস নং
৭৪৯
অধ্যায়
হজ্জ
অধ্যায়
মুহরিম ব্যক্তির মাথা মুণ্ডন করা বৈধ। এর (চুলের) মাধ্যমে যদি কষ্ট পায় এবং তার মাথা মুণ্ডনের কারণে ফিদিয়া দেয়া অপরিহার্য এবং ফিদিয়া আদায়ের পরিমাণের বর্ণনা।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18