যাকাত

১২/৫৩. অধ্যায়ঃ

নবী (ﷺ) হাদিয়া গ্রহণ করতেন আর সদকা ফিরিয়ে দিতেন।

আল লু'লু ওয়াল মারজান

حديث أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ، قَالَتْ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَة، فَقَالَ: هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَقَالَتْ: لاَ إِلاَّ شَيْءٌ بَعَثَتْ بِهِ إِلَيْنَا نُسَيْبَةُ مِنَ الشَّاةِ الَّتِي بَعَثْتَ بِهَا مِنَ الصَّدَقَةِ فَقَالَ: إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا

বর্ণনাকারী উম্মু ‘আতিয়্যাহ আনসারীয়াহ (রাঃ)

নবী (ﷺ) ‘আয়িশাহ্ (রাঃ)-এর নিকট গিয়ে বললেনঃ তোমাদের কাছে (খাবার) কিছু আছে কি? ‘আয়িশাহ্ (রাঃ) বললেনঃ না, তবে আপনি সদাকাহস্বরূপ নুসাইবাহকে বকরীর যে গোশত পাঠিয়েছিলেন, সে তার কিছু পাঠিয়ে দিয়েছিল (তাছাড়া কিছু নেই। তখন নবী (ﷺ) বললেনঃ সদাকাহ তার যথাস্থানে পৌঁছেছে।

সহীহুল বুখারী, পৰ্ব ২৪ : যাকাত, অধ্যায় ৬২, হাঃ ১৪৯৪; মুসলিম, পৰ্ব ১২: যাকাত, অধ্যায় ৫২, হাঃ ১০৭৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18