যাকাত
১২/৪০. অধ্যায়ঃ
অধিক ধন-সম্পদ থাকলেই ধনী নয়।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ، وَلَنْ يَمْلأَ فَاهُ إِلاَّ التُّرَابُ، وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ যদি আদাম সন্তানের স্বর্ণ পরিপূর্ণ একটা উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য দুইটি উপত্যকার কামনা করবে। তার মুখ একমাত্র মাটি ব্যতীত অন্য কিছুই ভরতে পারবে না। অবশ্য যে ব্যক্তি তাওবাহ করে, আল্লাহ্ তা‘আলা তার তাওবাহ কবূল করেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ১০, হাঃ ৬৪৩৯; মুসলিম, পৰ্ব ১২: যাকাত, অধ্যায় ৩৯, হাঃ ১০৪৮