যাকাত

১২/১৮. অধ্যায়ঃ

সদকা করার প্রতি উৎসাহ ঐ সময় আসার পূর্বে যখন সদকা গ্রহীতা পাওয়া যাবে না।

আল লু'লু ওয়াল মারজান

حديث حَارِثَةَ بْنِ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: تَصَدَّقُوا فَإِنَّهُ يَأتِي عَلَيْكُمْ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ فَلاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا، يَقُولُ الرَّجُلُ لَوْ جِئْتَ بِهَا بِالأَمْسِ لَقَبِلْتُهَا، فَأَمَّا الْيَوْمَ فَلاَ حَاجَةَ لِي بِهَا

বর্ণনাকারী হারিসাহ্ ইব্‌নু অহ্‌ব (রাঃ)

আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা সদাকাহ কর, কেননা তোমাদের ওপর এমন যুগ আসবে যখন মানুষ আপন সদাকাহ নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু তা গ্রহণ করার মত কাউকে পাবে না। (যাকে দাতা দেয়ার ইচ্ছে করবে সে) লোকটি বলবে, গতকাল পর্যন্ত নিয়ে আসলে আমি গ্রহণ করতাম। আজ আমার আর কোন প্রয়োজন নেই।

সহীহুল বুখারী, পৰ্ব ২৪: যাকাত, অধ্যায় ৯, হাঃ ১৪১১; মুসলিম, পৰ্ব ১২: যাকাত, অধ্যায় ১৭, হাঃ ১০১১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18