যাকাত

১২/১৫. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির নামে খরচ করলে তার নিকট সওয়াব পৌঁছা।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسَهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ: نَعَمْ

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-কে বললেন, আমার মায়ের আকস্মিক মৃত্যু ঘটে, কিন্তু আমার বিশ্বাস তিনি (মৃত্যুর পূর্বে) কথা বলতে সক্ষম হলে কিছু সদাকাহ করে যেতেন। এখন আমি তাঁর পক্ষ হতে সদাকাহ করলে তিনি এর প্রতিফল পাবেন কি? তিনি [নবী (ﷺ)] বললেন, হ্যাঁ।

সহীহুল বুখারী, পৰ্ব ২৩: জানাযা, অধ্যায় ৯৫, হাঃ ১৩৮৮; মুসলিম, পৰ্ব ১২: যাকাত, অধ্যায় ১৫, হাঃ ১০০৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18