মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/৫১. অধ্যায়ঃ

যে সমস্ত সময়ে সালাত আদায় নিষিদ্ধ।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَلاَ صَلاَةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ

বর্ণনাকারী আবূ সাঈদ খুদ্‌রী (রাঃ)

আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি যে, ফাজরের পর সূর্য উদিত হয়ে (একটু) উপরে না উঠা পর্যন্ত এবং ‘আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত কোন সালাত নেই।

সহীহুল বুখারী, পৰ্ব ৯ : সালাতের সময়সমূহ, অধ্যায় ৩১, হাঃ ৫৮৬; মুসলিম, পৰ্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৫১, হাঃ ৮২৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18