মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/৩৯. অধ্যায়ঃ

নৈপুণ্য ও মর্যাদাবান ব্যক্তির নিকট কুরআন পাঠ উত্তম, যদিও পাঠক শ্রোতার চেয়ে উত্তম।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأُبَيٍّ: إِنَّ الله أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ (لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا) قَالَ: وَسَمَّانِي قَالَ: نَعمْ فَبَكَى

বর্ণনাকারী আনাস ইব্‌নু মালিক (রাঃ)

নবী (ﷺ) উবাই ইব্‌নু কা‘ব (রাঃ)-কে বললেন, আল্লাহ “সূরা لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ তোমাকে পড়ে শুনানোর জন্য আমাকে আদেশ করেছেন। উবাই ইব্‌নু কা‘ব (রাঃ) জিজ্ঞেস করলেন আল্লাহ কি আমার নাম করেছেন? নবী (ﷺ) বললেন, হ্যাঁ। তখন তিনি কেঁদে ফেললেন।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৩ আনসারগণের মর্যাদা, অধ্যায় ১৬, হাঃ ৩৮০৯; মুসলিম, পর্ব ৬; মুসারি ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৩৯, হাঃ ৭৯৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18