মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/৩৫. অধ্যায়ঃ

মাক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সূরা ফাতহ পড়ার বর্ণনা।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ عَلَى نَافَتِهِ وَهُوَ يَقْرَأُ سُورَةَ الْفَتْح، يُرَجِّعُ، قَالَ: لَوْلاَ أَنْ يَجْتَمِعَ النَّاسُ حَوْلِي لَرَجَّعْتُ كَمَا رَجَّعَ

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল (রাঃ)

মাক্কাহ বিজয়ের দিন আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে তাঁর উটনীর উপর দেখেছি, তিনি ‘তারজী’* করে সূরাহ ফাত্‌হ তিলাওয়াত করছেন। বর্ণনাকারী মু‘আবিয়া ইবনু কুররা (রহ.) বলেন, যদি আমার চারপাশে লোকজন জমায়েত হওয়ার আশঙ্কা না থাকত, তা হলে ‘উবাইদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল (রাঃ) আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর তিলাওয়াত বর্ণনা করতে যেভাবে তারজী করেছিলেন আমিও ঠিক সে রকমে তারজী করে তিলাওয়াত করতাম।

সহীহুল বুখারী, পূর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৪৮, হাঃ ৪২৮১; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা সর করার বর্ণনা, অধ্যায় ৩৫, হাঃ ৭৯৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18