মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা
৬/৩৩. অধ্যায়ঃ
কুরআন বারবার পাঠ করার নির্দেশ আর এ কথা বলা অপছন্দনীয় যে আমি অমুক অমুক সূরা ভুলে গেছি কিন্তু এ কথা বলা জায়িজ যে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي مُوسى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: تَعَاهَدُوا الْقُرْآنَ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنَ الإِبِلِ فِي عُقُلِهَا
বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমরা কুরআনের প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহ্র কসম! যার কবজায় আমার জীবন! কুরআন বন্ধনমুক্ত উটের চেয়েও দ্রুত বেগে দৌড়ে যায়।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৬; আল-কুরআনের ফাযীলাতসমূহ, অধ্যায় ২৩, হাঃ ৫০৩৩; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৩৩, হাঃ ৭৯১