মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/৩৩. অধ্যায়ঃ

কুরআন বারবার পাঠ করার নির্দেশ আর এ কথা বলা অপছন্দনীয় যে আমি অমুক অমুক সূরা ভুলে গেছি কিন্তু এ কথা বলা জায়িজ যে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، قَالَتْ: سَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَارِئًا يَقْرَأُ مِنَ اللَّيْلِ فِي الْمَسْجِدِ، فَقَالَ: يَرْحَمُهُ اللهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا، آيَةً أَسْقَطْتُهَا مِنْ سُورَةِ كَذَا وَكَذَا

বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)

রাসূলুল্লাহ্ (ﷺ) এক ক্বারীকে রাতে মসজিদে কুরআন মাজীদ পাঠ করতে শুনলেন। এরপর তিনি বললেন, আল্লাহ্ তার প্রতি রহম করুন। সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে, যা অমুক অমুক সূরাহ থেকে ভুলতে বসেছিলাম।

সহীহুল বুখারী, পর্ব ৬৬ : আল-কুরআনের ফাযীলাতসমূহ, অধ্যায় ২৭, হাঃ ৫০৪২; মুসলিম, পর্ব ৬ মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৩৩, হাঃ ৭৮৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18