মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/২৯. অধ্যায়ঃ

নফল সালাত বাড়িতে আদায় করা মুস্তাহাব এবং তা মসজিদে জায়িজ।

আল লু'লু ওয়াল মারজান

حديث زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْزَةً، مِنْ حَصِيرٍ، في رَمَضَانَ، فَصَلَّى فِيهَا لَيَالِيَ، فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ، فَخَرَجَ إِلَيْهِمْ، فَقَالَ: قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلاَّ الْمَكْتُوبَة

বর্ণনাকারী যায়দ ইব্‌নু সাবিত (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) রমাযান মাসে একটি ছোট কামরা বানালেন। তিনি (বুস্‌র ইব্‌নু সা’ঈদ (রহঃ) বলেন, মনে হয়, (যায়দ ইব্‌নু সাবিত (রাঃ) কামরাটি চাটাই তৈরি ছিল বলে উল্লেখ করেছিলেন। তিনি সেখানে কয়েক রাত সলাত আদায় করেন। আর তাঁর সাহাবীগণের মধ্যে কিছু সাহাবীও তাঁর সঙ্গে সলাত আদায় করেন। তিনি যখন তাঁদের সম্বন্ধে জানতে পারলেন, তখন তিনি বসে থাকলেন। পরে তিনি তাঁদের নিকট এসে বললেন, তোমাদের কার্যকলাপ দেখে আমি বুঝতে পেরেছি। হে লোকেরা! তোমরা তোমাদের ঘরেই সলাত আদায় কর। কেননা, ফরজ সালাত ব্যতীত লোকেরা ঘরে যে সলাত আদায় করে তা-ই উত্তম।

সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ৮১, হাঃ ৭৩১; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ২৯, ৭৮১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18