মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/১৩. অধ্যায়ঃ

চাশতের সালাত মুস্তাহাব এবং তার সর্বনিম্ন পরিমাণ দুই রাকাত। সর্বোচ্চ পরিমাণ আট রাকাত, মধ্যম পরিমাণ চার বা ছয় রাকাত এবং এই সালাত সংরক্ষণের প্রতি উৎসাহ প্রদান।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ، لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ: صَوْمِ ثَلاَثَةِ أَيَّامِ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحى، وَنَوْمٍ عَلَى وِتْرٍ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

আমার খলীল ও বন্ধু (নবী (ﷺ)) আমাকে তিনটি কাজের ওসিয়্যাত (বিশেষ আদেশ) করেছেন, মৃত্যু পর্যন্ত তা আমি পরিত্যাগ করব না। (তা হল) (১) প্রতি মাসে তিন দিন সিয়াম (পালন করা), (২) সালাতুয্-যোহা (চাশ্‌ত এর সালাত আদায় করা) এবং (৩) বিত্‌র (সালাত) আদায় করে শয়ন করা।

সহীহুল বুখারী, পর্ব ১৯ ; তাহাজ্জুদ, অধ্যায় ৩৩, হাঃ ১১৭৮; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ১৩, হাঃ ৭২১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18