মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/১৩. অধ্যায়ঃ

চাশতের সালাত মুস্তাহাব এবং তার সর্বনিম্ন পরিমাণ দুই রাকাত। সর্বোচ্চ পরিমাণ আট রাকাত, মধ্যম পরিমাণ চার বা ছয় রাকাত এবং এই সালাত সংরক্ষণের প্রতি উৎসাহ প্রদান।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، قَالَتْ: إِنْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَدَعُ الْعَمَلَ وَهُوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ فَيُفْرَضَ عَلَيْهِمْ، وَمَا سَبَّحَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبْحَةَ الضُّحى قطُّ، وَإِنِّي لأُسَبِّحُهَا

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) যে ‘আমাল করা পছন্দ করতেন, সে ‘আমাল কোন কোন সময় এ আশঙ্কায় ছেড়েও দিতেন যে, সে ‘আমাল করতে থাকবে, ফলে তাদের উপর তা ফরজ হয়ে যাবে। আল্লাহর রাসূল (ﷺ) চাশ্‌তের সালাত আদায় করেননি। আমি সে সালাত আদায় করি। * আয়িশা (রাঃ) এ কথা তাঁর জানা অনুসারে বলেছেন। উম্মু হানী (রাঃ)-এর রিওয়ায়াতে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর চাশ্ত আদায় প্রমাণিত আছে।

সহীহুল বুখারী, পর্ব ১৯ ; তাহাজ্জুদ, অধ্যায় ৫, হাঃ ১১২৮; মুসলিম, পর্ব ৬; মুসারি ব্যক্তির সালাত ও তা কৃসর করার বর্ণনা, অধ্যায় ১৩, হাঃ ৭১৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18