মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা
৬/৯. অধ্যায়ঃ
ইকামাত আরম্ভ হওয়ার পর নফল সালাত আরম্ভ করা অপছন্দনীয়।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَبْدِ اللهِ بْنِ مَالِكِ بْنِ بُحَيْنَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلاً، وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ، يُصَلِّي رَكْعَتَيْنِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَثَ بِهِ النَّاسُ، وَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الصُّبْحَ أَرْبَعًا الصُّبْحَ أَرْبَعًا
বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইব্নু মালিক ইব্নু বুহাইনাহ (রাঃ)
নবী (ﷺ) এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন। অন্য সূত্রে ইমাম বুখারী (রহঃ) বলেন, ‘আবদুর রহমান (রহঃ)....হাফ্স ইব্নু আসিম (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মালিক ইব্নু বুহাইনা নামক 'আযদ' গোত্রীয় এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, রসুলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে দুই রাক’আত সালাত আদায় করতে দেখলেন। তখন ইক্বামাত হয়ে গেছে। আল্লাহর রাসূল (ﷺ) যখন সালাত শেষ করলেন, লোকেরা সে লোকটিকে ঘিরে ফেলল। আল্লাহর রাসূল (ﷺ) তাকে বললেনঃ ফাজর কি চার রাক’আত? ফাজর কি চার রাক’আত?*
সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ৩৮, হাঃ ৬৬৩; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কৃসর করার বর্ণনা, অধ্যায় ৯, হাঃ ৭১১