মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা
৫/৩৪. অধ্যায়ঃ
আসরের সালাত প্রথম সময়ে পড়া উত্তম।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ؛ وَبَعْضُ الْعَوَالِي مِنَ الْمَدِينَةِ عَلَى أَرْبَعَةِ أَمْيَالٍ، أَوْ نَحْوِهِ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) ‘আসরের সলাত আদায় করতেন, আর সূর্য তখনও যথেষ্ট উপরে উজ্জ্বল অবস্থায় বিরাজমান থাকতো। সালাতের পর কোনো গমনকারী ‘আওয়ালী’র দিকে রওয়ানা হয়ে তাদের নিকট পৌঁছে যেতো, আর তখনও সূর্য উপরে থাকতো। আওয়ালীর কোন কোন অংশ ছিল মাদীনা হতে চার মাইল বা তার কাছাকাছি দূরত্বে।
সহীহুল বুখারী, পর্ব ৯; সালাতের সময়সমূহ, অধ্যায় ১৩, হাঃ ৫৫০; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৩৪, হাঃ ৬২১