মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা
৫/৩৩. অধ্যায়ঃ
গরমের তীব্রতা না থাকলে যুহরের সালাত নির্ধারিত সময়ের প্রারম্ভে পড়া মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شِدَّةِ الْحَرِّ، فَإِذَا لَمْ يَسْتَطِعْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ وَجْهَهُ مِنَ الأَرْضِ بَسَطَ ثَوْبَهُ فَسَجَدَ عَلَيْهِ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
প্রচণ্ড গরমের মধ্যে আমরা আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে সলাত আদায় করতাম। আমাদের কেউ মাটিতে তার চেহারা (কপাল) স্থির রাখতে সক্ষম না হলে সে তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা করত।
সহীহুল বুখারী, পর্ব ২১ : সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ, অধ্যায় ৯, হাঃ ১২০৮; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৩৩, হাঃ ৬২০