মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা
৫/১৬. অধ্যায়ঃ
খাবার উপস্থিত হলে সালাত অপছন্দনীয়।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا وُضِعَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ যদি খাবার উপস্থিত হয়ে যায় আর সালাতের ইকামাত দেয়া হয়, তাহলে প্রথমে রাতের খাবার খাবে।
সহীহুল বুখারী, পৰ্ব ৭০খাওয়া-খাদ্য, অধ্যায় ৫৮, হাঃ ৫৪৬৫; মুসলিম, পর্ব ৫: মাসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১৬, হাঃ ৫৫৭