মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা

৫/১৫. অধ্যায়ঃ

নকশা বিশিষ্ট কাপড় পরে সালাত অপছন্দনীয়।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَقَالَ: شَغَلَتْنِي أَعْلاَمُ هذِهِ اذهبوا بِهَا إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةٍ

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

একবার নবী (ﷺ) একটি নক্‌শা করা চাদর পরে সলাত আদায় করলেন। সালাতের পরে তিনি বললেনঃ এ চাদরের কারুকার্য আমার মনকে নিবিষ্ট করে রেখেছিল। এটি আবূ জাহমের নিকট নিয়ে যাও এবং এর পরিবর্তে একটি ‘আম্বজানিয়্যাহ’ (নকশাবিহীন মোটা কাপড়) নিয়ে এসো।

সহীহুল বুখারী, পৰ্ব ১০: আযান, অধ্যায় ৯৩, হাঃ ৭৫২; মুসলিম, পর্ব ৫: মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১৫, হাঃ ৫৫৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18