সালাত
৪/৫১. অধ্যায়ঃ
সালাত আদায়কারীর সামনে আড়াআড়িভাবে শোয়া।
আল লু'লু ওয়াল মারজান
حديث مَيْمُونَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا حِذَاءَهُ، وَأَنَا حَائِضٌ، وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ
বর্ণনাকারী মায়মূনাহ (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) যখন সলাত আদায় করতেন তখন হায়েয অবস্থায় থাকা সত্ত্বেও আমি তাঁর বরাবর বসে থাকতাম। কখনো কখনো তিনি সিজদা করার সময় তাঁর কাপড় আমার গায়ে লাগতো। আর তিনি ছোট চাটাইয়ের উপর সলাত আদায় করতেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ১৯, হাঃ ৩৭৯; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৫১, হাঃ ৫১৩