সালাত
৪/৩৮. অধ্যায়ঃ
সালাতের রুকনগুলো মধ্যম পন্থায় আদায় করা এবং তা সংক্ষিপ্ত করা ও পূর্ণ করা।
আল লু'লু ওয়াল মারজান
حديث الْبَرَاءِ، قَالَ: كَانَ رُكُوعُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُجُودُهُ، وَبَيْنَ السَّجْدَتَيْنِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، مَا خَلاَ الْقِيَامَ وَالقُعُودَ، قَرِيبًا مِنَ السَّوَاءِ
বর্ণনাকারী বারাআ (রাঃ)
সালাতে দাঁড়ানো ও বসা অবস্থা ব্যতীত নবী (ﷺ)-এর রুকূ‘ সিজদা এবং দুই সিজদার মধ্যবর্তী সময় এবং রুকূ‘ হতে উঠে দাঁড়ানো, এগুলো প্রায় সমপরিমাণ ছিল।
সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ১২১, হাঃ ৭৯২; মুসলিম, পর্ব ৪ সালাত, অধ্যায় ৩৮, হাঃ ৪৩১