সালাত

৪/৩৫. অধ্যায়ঃ

ফজরের ও মাগরিবের সালাতে কিরাআত।

আল লু'লু ওয়াল মারজান

حديث أُمِّ الْفَضْلِ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: إِنَّ أُمَّ الْفَضْلِ سَمِعَتْهُ وَهُوَ يَقْرَأُ (وَالْمُرْسَلاَتِ عُرْفًا) فَقَالَتْ: يَا بُنَيَّ وَاللهِ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هذِهِ السُّورَةَ، إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ

বর্ণনাকারী ইব্‌নু ‘আব্বাস (রাঃ)

উম্মুল ফায্‌ল (রাঃ) তাঁকে وَالْمُرْسَلَاتِ عُرْفًا সুরাটি তিলাওয়াত করতে শুনে বললেন, বেটা! তুমি এ সূরাহ তিলাওয়াত করে আমাকে স্মরণ করিয়ে দিলে আল্লাহর রাসূল (ﷺ)-কে মাগরিবের সালাতে এ সূরাটি পড়তে শেষবারের মত শুনেছিলাম।

সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ৯৮, হাঃ ৭৬৩; মুসলিম, পূর্ব ৪ ; সালাত, অধ্যায় ৩৫, হাঃ ৪৬২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18