সালাত

৪/৩০. অধ্যায়ঃ

ফিতনার ভয় না থাকলে মহিলাদের মসজিদে গমন এবং মহিলারা সুগন্ধি মেখে বাইরে যাবে না।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، قَالَتْ: لَوْ أَدْرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسَاجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)

যদি আল্লাহর রাসূল (ﷺ) জানতেন যে, নারীরা কি অবস্থা সৃষ্টি করেছে, তাহলে বনী ইসরাঈলের নারীদের যেমন বারণ করা হয়েছিল, তেমনি এদেরও মসজিদে আসা নিষেধ করে দিতেন। (রাবী) ইয়াহ্ইয়া ইব্‌নু সা‘ঈদ (রহ.) বলেন, আমি আমরাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, তাদের কি বারণ করা হয়েছিল? তিনি বললেন, হাঁ।

সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১৬৩, হাঃ ৮৬৯; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৩০, হাঃ ৪৪৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18