সালাত

৪/১৮. অধ্যায়ঃ

সালাতে 'সামিআল্লাহু লিমান হামিদাহ' ও 'রাব্বানা ওয়ালাকাল হামদ' এবং আমীন বলা।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا قَالَ الإِمَامُ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ فَقُولُوا: آمِينَ؛ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ؛ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ ইমাম غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ পড়লে তোমরা ‘আমীন’ বলো। কেননা, যার এ (আমীন) বলা ফেরেশতাদের (আমীন) বলার সাথে একই সময় হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হয়। মুহাম্মদ ইব্‌নু ‘আমর (রহ.) আবূ সালামাহ (রহ.) সূত্রে আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর মাধ্যমে নবী (ﷺ) হতে এবং নু‘আইম- মুজমির (রহ.) আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে হাদীস বর্ণনায় সুমাই (রহ.)-এর অনুসরণ করেছেন।

সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ১১৩, হাঃ ৭৮২; মুসলিম, পর্ব ৪ ; সালাত, অধ্যায় ১৮, হাঃ ৪১০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18