সালাত

৪/১০. অধ্যায়ঃ

সালাতের মধ্যে প্রত্যেক নিচু ও উঁচু হওয়ার সময় তাকবীর বলা শুধু রুকু থেকে মাথা উঠানোর সময় ব্যতীত, কেননা তখন 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলবে।

আল লু'লু ওয়াল মারজান

حديث عِمْرَانَ بْنِ حُصَيْنِ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ، فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَكْعَتَيْنِ كَبَّرَ؛ فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَخَذَ بِيَدِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ فَقَالَ: لَقَدْ ذَكَّرَنِي هذَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ قَالَ: لَقَدْ صَلَّى بِنَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী মুতার্‌রিফ ইব্‌নু ‘আবদুল্লাহ্ (রাঃ)

আমি এবং ইমরান ইবনু হুসাইন (রাঃ) ‘আলী ইব্‌নু তালিব (রাঃ)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন সাজদাহ্‌য় গেলেন তখন তাকবির বললেন, সাজদাহ্ হতে যখন মাথা উঠালেন তখনও তাকবির বললেন, আবার দুই রাকআতের পর যখন দাঁড়ালেন তখনও তাকবির বললেন। তিনি যখন সালাত শেষ করলেন তখন ইমরান ইব্‌নু হুসাইন (রাঃ) আমার হাত ধরে বললেন, ইনি (আলী রা.) আমাকে মুহাম্মদ (ﷺ)-এর সালাত স্মরণ করিয়ে দিয়েছেন বা তিনি বলেছিলেন, আমাদের নিয়ে মুহাম্মদ (ﷺ)-এর সালাতের ন্যায় সালাত আদায় করেছেন।

সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১১৬, হাঃ ৭৮৬; মুসলিম, পর্ব ৪, সালাত, অধ্যায় ১০, হাঃ ৩৯৩

হাদিস নং
২২১
অধ্যায়
সালাত
অধ্যায়
সালাতের মধ্যে প্রত্যেক নিচু ও উঁচু হওয়ার সময় তাকবীর বলা শুধু রুকু থেকে মাথা উঠানোর সময় ব্যতীত, কেননা তখন 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলবে।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18