জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভোগ ও তার বাসিন্দা

৫১/১৮. অধ্যায়ঃ

(পুনরুত্থান দিবসে) হিসাবের প্রমাণ।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عُمَرَ رضي الله عنهما، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَنْزَلَ اللهُ بِقَوْمٍ عَذَابًا، أَصَابَ الْعَذَابُ مَنْ كَانَ فِيهِمْ، ثُمَّ بُعِثُوا عَلَى أَعْمَالِهِمْ

বর্ণনাকারী ইব্‌নু ‘উমার (রাঃ)

নবী (ﷺ) বলেছেনঃ যখন আল্লাহ্ তা‘আলা কোন কাওমের উপর আযাব অবতীর্ণ করেন তখন সেখানে বসবাসরত সকলের উপরই সেই আযাব নিপতিত হয়। অবশ্য পরে (ক্বিয়ামাতের দিন) প্রত্যেককে তার ‘আমাল অনুসারে উঠানো হবে।

সহীহুল বুখারী, পৰ্ব ৯২: ফিতনা, অধ্যায় ১৯, হাঃ ৭১০৮; মুসলিম, পৰ্ব ৫১: জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভােগ ও তার বাসিন্দা, অধ্যায় ১৯, হাঃ ২৮৭৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18