জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভোগ ও তার বাসিন্দা

৫১/১৪. অধ্যায়ঃ

পৃথিবীর ধ্বংস এবং পুনরুত্থান দিবসে মানুষের একত্র সমাবেশ।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلاً قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ، يَا رَسُولَ اللهِ الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ: الأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يَهِمَّهُمْ ذَاكِ

বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মানুষকে হাশরের ময়দানে উঠানো হবে খালি পা, উলঙ্গ ও খাতনাবিহীন অবস্থায়। ‘আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! তখন তো পুরুষ ও নারীগণ একে অপরের প্রতি দৃষ্টিপাত করবে।তিনি বললেনঃএরূপ ইচ্ছে করার চেয়েও কঠিন হবে তখনকার অবস্থা।

সহীহুল বুখারী, পৰ্ব ৮১ : সদয় হওয়া, অধ্যায় ৪৫, হাঃ ৬৫২৭; মুসলিম, পৰ্ব ৫১ : জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভােগ ও তার বাসিন্দা,অধ্যায় ১৪, হাঃ ২৮৫৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18