জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভোগ ও তার বাসিন্দা

৫১/১৩. অধ্যায়ঃ

অত্যাচারী ও উদ্ধতরা জাহান্নামের আগুনে এবং দুর্বল ও বিনীতরা জান্নাতে প্রবেশ করবে।

আল লু'লু ওয়াল মারজান

حديث حارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيفٍ مَتَضَعِّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لأَبَرَّهُ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ

বর্ণনাকারী হারিস ইব্‌নু ওয়াহাব খুযাঈ (রাঃ)

আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের পরিচয় বলব না? তারা দুর্বল এবং অসহায়; কিন্তু তাঁরা যদি কোন ব্যাপারে আল্লাহ্‌র নামে কসম করে বসেন, তাহলে তা পূরণ করে দেন।আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের পরিচয় বলব না? তারা রূঢ় স্বভাব, অধিক মোটা এবং অহংকারী তারাই জাহান্নামী।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৫: তাফসীর, অধ্যায় ১, হাঃ ৪৯১৮; মুসলিম, পর্ব ৫১: জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভােগ ও তার বাসিন্দা, অধ্যায় ১৩, হাঃ ২৮৫৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18