যিকর আজকার, দোয়া, তাওবাহ এবং ক্ষমা প্রার্থনা
৪৮/১৮. অধ্যায়ঃ
যে সমস্ত খারাপ কাজ কেউ করেছে বা করেনি তা থেকে আশ্রয় চাওয়া।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَقُولُ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَعَزَّ جُنْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَغَلَبَ الأَحْزَابَ وَحْدَهُ فَلاَ شَيْءَ بَعْدَهُ
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (খন্দকের যুদ্ধের সময়) বলতেন, এক আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। তিনিই তাঁর বাহিনীকে মর্যাদাবান করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই সম্মিলিত বাহিনীকে পরাভূত করেছেন। এরপর শত্রু ভয় বলতে আর কিছুই থাকল না।
সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৩০, হাঃ ৪১১৪; মুসলিম, পৰ্ব ৪৮ ; আল্লাহ তা'আলার যিকরের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১৮, হাঃ ২৭২৪